logo

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিহাতি থানার ধলাডেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালিহাতীরধলাডেঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশেই রেললাইনে বসেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পাঁচজন নিহত হন।

নিহতদের মধ্যে এক শিশু, দুই নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের।