logo

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুর্ঘটনাকবলিত বাসের ক্ষতিগ্রস্ত অংশ। ছবি : এশিয়া পোস্ট

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা ও পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ‘এস আই ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। জামুর্কী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরবর্তীতে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপের সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।