logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সিলেটে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সিলেটে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
সিলেটে কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপলু মিয়া (বাঁয়ে) ও ছাত্রলীগ নেতা তাহিদুল ইসলাম তাহিদ। ছবি : এশিয়া পোস্ট

সিলেট নগরে পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের নাইওরপুল এলাকা থেকে শিপলু মিয়া (৩৫) নামের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এবং কোতোয়ালি মডেল থানার সওদাগরটুলা এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। শিপলু ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি।

অন্যদিকে সোমবার ভোর সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কুয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাহিদুল ইসলাম তাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুয়ারপাড়ের আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে। তাহিদ কোতোয়ালি মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ও সিটিএসবির উপকমিশনার (ডিসি) মো. আফজাল হোসেন।