Advertisement

সাদাপাথরে স্রোতে তলিয়ে পর্যটকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সাদাপাথরে স্রোতে তলিয়ে পর্যটকের মৃত্যু
মাইনুল ইসলাম রিফাত। ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম রিফাত (২১) ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে পৌঁছান। পরে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতকে পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাতিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

বিষয় :