সুদের টাকা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, বহু হতাহত

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
সুদের টাকা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, বহু হতাহত
সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মানুষের সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

Advertisement

রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওনা দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। পরে তা দুই গ্রামের মানুষের সংঘর্ষে রূপ নেয়।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. হাদিম নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।