logo
Advertisement

তিন দিন পর মিলল নিখোঁজ আরমানের লাশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নীলফামারী, রংপুর
তিন দিন পর মিলল নিখোঁজ আরমানের লাশ
নিহত আরমান ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর আরমান ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিস্তা নদীর ভাটিতে ঢোলপাড়া এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত আরমান ইসলাম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকার হালিম ইসলামের ছেলে।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দোহলপাড়া এলাকায় কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। অন্য সহযোগীরা নদী থেকে উঠে এলেও তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তিস্তা নদীতে ব্যাপক তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও সে সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নদীর ভাটির দিকে চলে যান আরমান। শুক্রবার ভাটির ঢোলপাড়া এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, নিখোঁজ যুবকের মরদেহ তিস্তা নদীর ঢোলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুপারের অনুমতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।