Advertisement

সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার
আশাশুনি থানা। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৩০ বছর বয়সি এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক মৎস্যঘের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্যঘেরের বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত পলাশ মন্ডল ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলেকে গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহম্মেদ খান এশিয়া পোস্টকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম অভিযান চালিয়ে সোমবার পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর পলাশ মন্ডলকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।