অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ডা. মওদুদ হোসেনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেন বলেন, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডা. মওদুদ হোসেন একাধারে চিকিৎসক, স্বাস্থ্য প্রশাসক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক। এর আগে তিনি বগুড়া জেলা জিয়া পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।

বিষয় :বগুড়া