কুমিল্লার ইতিহাসে প্রথম নারী ডিসি নিয়োগ

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লার ইতিহাসে প্রথম নারী ডিসি নিয়োগ
কুমিল্লার নতুন ডিসি মিজ রোজী আক্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ রোজী আক্তারকে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের মাধ্যমে জেলার ইতিহাসে প্রথমবারের মতো জেলা প্রশাসক হিসেবে একজন নারীকে দায়িত্ব দেওয়া হলো।

Advertisement

রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের তথ্য জানানো হয়।

মিজ রোজী আক্তার বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।

কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এই নিয়োগের মধ্য দিয়ে কুমিল্লা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হবে জেলার প্রশাসনিক কার্যক্রম। বিষয়টি প্রশাসনিক মহলসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্ব দেবেন।

বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিষয় :কুমিল্লা