logo

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় সেভেন আপ দিলেন আর্জেন্টিনা ভক্তরা

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় সেভেন আপ দিলেন আর্জেন্টিনা ভক্তরা
ব্রাজিল সমর্থকদের সেভেন আপ দিচ্ছেন আর্জেন্টিনা ভক্ত। ছবি: এশিয়া পোস্ট

ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে দেশের পার্বত্য জেলা রাঙামাটিতেও। বিশ্বকাপ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রায় আর্জেন্টিনার ভক্তরা ব্রাজিল সমর্থকদের অভিবাদন জানিয়ে কোমল পানীয় ‘সেভেন আপ’ উপহার দেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের শহিদ মিনার থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের ব্রাজিল সেতু (আসমবস্তি সেতু) গিয়ে ভেদভেদী-বনরুপা-রির্জাভবাজার হয়ে শহিদ মিনার এসে শেষ হয়।

গায়ে হলুদ জার্সি, হাতে হলুদ-সবুজ পতাকা নিয়ে সমর্থকরা সমবেত হয় রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গনে। দেখে মনে হয় এ যেন একঝাঁক হলদে পাখি। ভূভূজেলা বাঁজিয়ে শহরের অলিগলি ঘুরে

ছুটে চলা শোভাযাত্রার গন্তব্য আলোচিত হলুদ-সবুজ রঙের ব্রাজিল (আসামবস্তি) সেতু। স্লোগানে স্লোগানে মুখোর করা হয় পুরো সেতু এলাকা। দেখে মনে হয় এক টুকরো ব্রাজিল।

শোভাযাত্রাজুড়ে সমর্থকদের কণ্ঠে ধ্বনিত হয় ব্রাজিল দলের পক্ষে নানা স্লোগান। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে তারা বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনা করেন।

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা। ছবি: এশিয়া পোস্ট
ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা। ছবি: এশিয়া পোস্ট

ব্রাজিলময় এমন দিনেও দমে যায়নি আর্জেন্টিনা সমর্থরা। শহরের কাঁঠালতলীতে অবস্থান নেন কিছু আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা সেখানে পৌঁছাতেই তাদের অভিবাদ জানিয়ে হাতে ধরিয়ে দেওয়া হয় কোমল পানীয় ‘সেভেন আপ’। তখন উভয় দলের সমর্থকদে হাস্যরস ও সৌহাদ্য বিনিময় করতে দেখা গেছে। অনেকে নিজে চেয়ে নিয়েছেনে এই কোমল পানীয়।

সমর্থক মো. রুবেল হাসান বলেন, হাজার-হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মধ্যে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

তিনি আরও বলেন, খেলায় হার-জিত থাকবে। তারপরও বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয় হবে এমটাই প্রত্যাশা সমর্থকদের।

ব্রাজিল সমর্থক মো. ইব্রাহিম বলেন, পাঁচটি বিশ্বকাপ ব্রাজিল জয় লাভ করে। এবার পুরো দলে দারুন সব খেলোয়াড় হয়েছে। আমার মনে হচ্ছে এবার ব্রাজিল জিতবে। আমরা ব্রাজিল সমর্থকরা পাঁচটি স্টার মার্ক করা জর্সি পড়ে খেলা দেখব।

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা। ছবি: এশিয়া পোস্ট
ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা। ছবি: এশিয়া পোস্ট

মো. ফারুক জানান, এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতবে। সব সমর্থক মনে-প্রাণে এটি বিশ্বাস করে। ব্রাজিলের পক্ষ থেকে রাঙামাটিবাসীকে অভিনন্দন জানাই।

র‌্যালিতে অংশ নেওয়া ব্রাজিল সমর্থক আয়মান হাসান বলেন, খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে এ আয়োজন।

আর্জেন্টিনা সমর্থক মো. ওমর ফারুক বলেন, ব্রাজিলের সমর্থকরা র‌্যালি করে ক্লান্ত হয়ে গিয়েছে তাই তাদের জন্য কোমল পানীয় ‘সেভেন আপ’ দিয়ে অভিবাদন জানিয়েছেন।