Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নারী যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নারী যাত্রী নিহত
খালে পড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিমানবন্দরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮ যাত্রী আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাসযাত্রী মমতাজ বেগমের (৩৫) বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে।

জানা যায়, টঙ্গীবাড়ী এলাকা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথে চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।