আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মণি আরও বলেন, হাসিনার বিদ্যুৎ প্ল্যান্ট আছে, কিন্তু ভেতরে মেশিন নেই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্ল্যান্ট করেছেন। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নেই।
দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।
সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন তিনি।