logo
Advertisement

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সিরাজগঞ্জ, রাজশাহী
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
মাদকাসক্ত মাহাবুর রহমান পিন্টু। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের তাড়াশে অত্যাচার সহ্য করতে না পেরে নিজের মাদকাসক্ত ছেলে মাহাবুর রহমান পিন্টুকে (৩০) পুলিশে দিয়েছেন নুরুল ইসলাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাড়াশ পৌরসভার কোহিত এলাকায় এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরুল ইসলামের অভিযোগ, ছেলে পিন্টু দীর্ঘদিন ধরে কোনো ধরনের কাজকর্ম না করে তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত। টাকা না দিলেই অকথ্য ভাষায় গালাগাল করত এবং ঘরে আগুন দেওয়ার হুমকি দিত। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পুনরায় টাকা চাওয়ায় তিনি দিতে অস্বীকৃতি জানালে পিন্টু লাঠি নিয়ে তার ওপর চড়াও হয়। একইসঙ্গে বসতবাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও জামাকাপড় পুড়িয়ে দেয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।