logo
Advertisement

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
নিহত মো. আল-আমিন সৈকত। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল-আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় তার ওপর এই হামলা চালানো হয়।

Advertisement

নিহত সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ভৈরব পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, গত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকত। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।