logo
Advertisement

জামালপুরে পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
জামালপুরে পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখ। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে শনিবার মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান শেখ মেলান্দহ উপজেলার আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। তিনি মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, জাহিদ হাসান শেখ একটি রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি। আরেকটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলা ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।