logo
Advertisement

ভাইভার নম্বর বাড়ালে জীবন দিয়ে প্রতিহত করা হবে: শিবির সভাপতি

ভাইভার নম্বর বাড়ালে জীবন দিয়ে প্রতিহত করা হবে: শিবির সভাপতি
রংপুরের কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : এশিয়া পোস্ট

আইন পাস করে ভাইভার নম্বর বাড়ানো হলে জীবন দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আর কোন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে দেওয়া হবে না। চাকরির ভাইভার নম্বর নিয়ে কোন টালবাহানা চলবে না। অবিলম্বে ভাইভার নম্বর ১০০ থেকে ৫০ করতে হবে।

তিনি বলেন, ভাইভায় মামা-খালুর রেফারেন্স যায়, বড় ভাইয়ের রেফারেন্স যায়, নেতাদের রেফারেন্স যায়। সরকার মূলত দলীয় নেতাকর্মীদের চাকরিতে নেওয়ার জন্য ভাইভার নাম্বার বাড়াতে চায়। দুর্নীতি বন্ধ হলেই দেশের উন্নতি সম্ভব মন্তব্য করে শিবির সভাপতি বলেন, তা না হলে সব খাতে ধ্বংস অনিবার্য।

কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।