logo
Advertisement

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত
মানচিত্রে চাঁপাইনবাবগঞ্জ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে নাচোল-খলসি সড়কের দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আবুল কালাম আজাদ একটি ট্রলিতে ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রলিটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ব্যবস্থা প্রক্রিয়াধীন।