logo
Advertisement

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

এশিয়া পোস্ট নিউজ,ঝিনাইদহ
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন
হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

Advertisement

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে ফরিদ হোসেন চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে তিনি প্রাণে বেঁচে গেলেও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহাজান আলী বলেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পা হাঁটুর ওপর থেকে এবং বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও জানান, যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।