logo

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট বাজার এলাকার আলআমিন গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত শেখ সোহেল একই এলাকার বাচ্চু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৩টা ৫ মিনিটের দিকে আফিলগেট মোড় আলআমিন গ্যারেজের সামনে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাকে ৭ রাউন্ড গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসেন মাসুম।