logo
Advertisement

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা। সোমবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগিতে ত্রুটি দেখা দিলে সেটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর থেকে ওই লাইন দিয়ে দিনাজপুর-নীলফামারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা দিনাজপুর-নীলফামারী রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। লাইন ক্লিয়ার করতে দ্রুত গতিতে কাজ চলছে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, বগুড়া শহরের মধ্যে দিয়ে রেল চলাচল স্বাভাবিক আছে। এই রুটে কোনো সমস্যা নেই।