logo

গণঅধিকার পরিষদের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার
গ্রেপ্তার কেএম ফরিদ আমিন। ছবি: এশিয়া পোস্ট

গণঅধিকার পরিষদ মনোনীত (জিওপি) চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক। ‎ব্যাংকের টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

‎

রোববার (১১ অক্টোবর) ভোররাতে ফরিদ আমিনের নিজ বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎চৌদ্দগ্রাম থানার এস আই আবুল কালাম এশিয়া পোস্টকে জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ফরিদ আমিন। ওই সময়ে তিনি ব্যাংকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।