logo

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কাটার কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় এ সরবরাহ বন্ধ রাখা হবে।

সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই সরবরাহ চালু হতে পারে।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অতিরিক্ত দায়িত্ব) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।