logo
Advertisement

‎পাবনায় পুলিশের ইউনিফর্ম পরিহিত প্রতারক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পাবনা
‎পাবনায় পুলিশের ইউনিফর্ম পরিহিত প্রতারক গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া প্রতারক রফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

‎পাবনায় পুলিশের ইউনিফর্ম পরিহিত রফিকুল ইসলাম নামে এক প্রতারক গ্রেপ্তার হয়েছেন। ‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে।

‎ডিবি জানায়, পাবনা ডিসি অফিসের নিচতলায় বিআরটিএ কার্যালয়ের সামনে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় রফিকুলকে দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিলে তাদের সন্দেহ হয়। পরে তার পরিচয় যাচাই করে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।‎ তার কাছ থেকে পুলিশের এক সেট ইউনিফর্ম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে।

‎প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরড্রাইভিং লাইসেন্স-সংক্রান্ত কাজে ছবি তোলার জন্য রফিকুল পুলিশের ইউনিফর্ম পরে বিআরটিএ কার্যালয়ে গিয়েছিলেন। এ সময় তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

‎ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, সরকারি কর্মচারীর পরিচয় দেওয়ার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০ ধারায় পাবনা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিষয় :