logo

অভয়নগরে পুকুরে নেমে সাত রাউন্ড গুলি পেল দুই শিশু

অভয়নগরে পুকুরে নেমে সাত রাউন্ড গুলি পেল দুই শিশু
পুকুরে পওয়া গুলি। ছবি: এশিয়া পোস্ট

যশোরের অভয়নগর উপজেলার এক পুকুরে গোসলে নেমে চায়নিজ রাইফেলের সাত রাউন্ড গুলি ও একটি চার্জার পেয়েছে দুই শিশু।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের মোস্তফা মোল্লার পুকুরে এসব পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দুই শিশু পুকুরটিতে গোসল করছিল। এক শিশু পায়ের নিচে শক্ত কোনো বস্তুর অস্তিত্ব টের পায়। কৌতূহলবশত সে ডুব দিয়ে বস্তুটি ওপরে তুলে আনে। পরিবারের লোকজন সেটি দেখে অস্ত্রের চার্জার এবং গুলি বলে সন্দেহ করেন ও পুলিশকে খবর দেন।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, গুলি ও চার্জার জব্দ করা হয়েছে। এগুলো কোথা থেকে এবং কীভাবে পুকুরে এলো, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।