logo

পরীক্ষা কেন্দ্রে বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা কেন্দ্রে বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরুর আগে বুকে ব্যথায় অসুস্থ হয়ে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।