logo

ঢাকায় থেকে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

ঢাকায় থেকে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর
বোরহানউদ্দিন থানা। ছবি: এশিয়া পোস্ট

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিশু একই উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে।

প্রতিবেশীরা জানান, আবু বকর দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। ঘটনার দিন শনিবার সকাল ৮টার দিকে তার মামা ইমনের সঙ্গে ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে আসে সে। সকাল ১১টার দিকে ওই বাড়ির পুকুরে মাছ ধরা দেখতে পুকুরপাড়ে যায় আবু বকর। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ওই পুকুরেই তাকে ভেসে উঠতে দেখেন স্বজনেরা। দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।