পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবে না: রিজভী

পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির এবং নিরাপদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাসের আবহ ও বাতাবরণ তৈরি করে আপনারা যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা তা পারবেন না; বরং সেই ঘোলা পানিতে আপনারাই তলিয়ে যাবেন। বিএনপি সর্বদা তার জনগণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যাচারের পরিবেশ তৈরি করবেন না। আপনারা হয়তো ভাবছেন এতে বিএনপির ক্ষতি করছেন, কিন্তু প্রকৃতপক্ষে নিজেরাই নিজেদের জন্য গর্ত খুঁড়ছেন যা নিজেরা টের পাচ্ছেন না। বিপদ বিএনপির হবে না, বিপদ আপনাদের দিকেই ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে।
জেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার শরিফুল হকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
.png)






