রাঙামাটি শহরে বন্ধ বিদ্যুৎ সরবরাহ

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
রাঙামাটি শহরে বন্ধ বিদ্যুৎ সরবরাহ
প্রতীকী ছবি

রাঙামাটির শুকুরছড়ি এলাকায় মাটি সরে ৩৩ কেবি লাইনের দুটি পিলার হেলে যাওয়ায় বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে পুরো শহর। কখন সরবরাহ স্বাভাবি হবে বলতে পারছে না পিডিবি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হযে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না পুরো শহরে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী ( বিতরণ) স্বাগত সরকার এশিয়া পোস্টকে বলেন, চলমান ভারী বর্ষণের ফলে কুতুকছড়ি সাব স্টেশনের শুকুরছড়িতে ৩৩ কেবি লাইনের দুটি খুটি গোড়ার মাটি সরে হেলে পড়েছে। ফলে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হযে গেছে।

তিনি আরও বলেন, এই লাইনে কাজ করতে হলে ক্রেনের প্রয়োজন হবে। কিন্তু আমাদের কাছে কোনো ক্রেন নেই। তবুও আমাদের লোকজন ম্যানুয়্যলি খুটি সোজা করতে কাজ করছে। তবে এভাবে আদো খুটি সোজা করা যাবে কিনা তা বলা সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে চট্টগ্রাম থেকে ক্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।

রাঙামাটির গণমাধ্যমকর্মী শংকর হোড় ক্ষোভ প্রাকাশ করে বলেন, ভারী বর্ষণ চলছে। তার মধ্যে বিদ্যুৎ না থাকায় পুরো শহর ভূতুরে নগরীতে পরিনত হয়েছে। মোবাইলের চার্জও প্রায় শেষ। এমন অবস্থা কোনো দুর্ঘটনা ঘটলে কী হবে সেটা ভাবতেই গা শিউড়ে উঠছে।

তিনি আরও বলেন, এটাকে আমি পিডিবি চরম অবহেলা বলবো। পিডিবির দুর্যোগকালী প্রস্তুতি নেয়া উচিৎ ছিল। পূর্বে কাপ্তাই চন্দ্রঘোনা থেকে একটি বিকল্প লাইন ছিলো। দুর্যোগের কথা মাথায় রেখে এটি সচল থাকলে এমন পরিস্থি সৃষ্টি হতো না।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি আমি জেনেছি। পিডিবিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নির্দেশনা দিয়েছি। এছাড়াও বিষটি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি।

বিষয় :রাঙামাটি