logo

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীরা মিছিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে কয়েকজন মিছিল করেন। মিছিলটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের সরাসরি নজরে আসেনি। কেউ অভিযোগও করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা খুব অল্প সময় মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।