logo

গণতন্ত্রের জন্যই বিএনপির প্রয়োজন : সালাহউদ্দিন আহমদ 

গণতন্ত্রের জন্যই বিএনপির প্রয়োজন : সালাহউদ্দিন আহমদ 

গণতন্ত্রের জন্যই বিএনপির প্রয়োজন, আর ধানের শীষ মানেই দেশের উন্নয়ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি পথসভা ও মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্যেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এসময় তিনি দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড.এম. মোসলেম উদ্দিন, টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সাবেক ছাত্রদল সভাপতি এম, ফরহাদ হোছাইন, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম মানিকসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।