logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
কুমিল্লায় বিশেষ অভিযানে আটককৃতদের একাংশ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশের সমন্বয়ে পরিচালিত গত ৪৮ ঘণ্টার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Advertisement

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাথমিক তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় আটক ৯৫ জনকে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।