ঘের দখলে নিতে মহড়া, অস্ত্র-গুলিসহ আটক ২

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
ঘের দখলে নিতে মহড়া, অস্ত্র-গুলিসহ আটক ২
আটক নেজাম উদ্দিন ও শহিদুল ইসলাম। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অস্ত্রের মহড়ার সময় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা ও মোক্তরের ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকার একটি মাছের ঘেরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রের মহড়াদানকারী ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, দুটি তাজা গুলি, ১৫টি কার্তুজের খালি খোসা এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাছের ঘের দখল ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।