logo
Advertisement

‘জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার’

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
‘জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার’
আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার । ছবি : ঢাকা পোস্ট

আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধিতা এবং এ নিয়ে সমালোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা করানো উচিত।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)- উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আগে তিনি এসব কথা বলেন।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন উপলক্ষ্যে আনন্দ মিছিল বা জশনে জুলুস উদযাপন একটি সুন্নত ও অত্যন্ত সওয়াবের কাজ জানিয়ে মোছাইব উদ্দিন বখতিয়ার বলেন, এই শোভাযাত্রায় কোটি কোটি আশেকে রাসুল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে শরিক হন। কিন্তু একশ্রেণির মানুষ অহেতুক এর বিরোধিতা করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিবছর জশনে জুলুসে লাখ লাখ মানুষ অংশ নেন। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় শোভাযাত্রা কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।