logo
Advertisement

যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,যশোর
যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
৩০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: এশিয়া পোস্ট

যশোরে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Advertisement

শনিবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মধ্যপাড়ার বাবলুর রহমান ও বড়আঁচড়া গ্রামের মধ্যপাড়ার নুরুজ্জামান। তারা বেনাপোলের মাদক কারবারি বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হামিদপুর ময়লাখানার সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারের চালক ও যাত্রীকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় :