logo
ব্রাহ্মণবাড়িয়ায় এশিয়া পোস্টের উদ্বোধন

‘যা কিছু ঘটুক মানুষ সত্যটাই এশিয়া পোস্টে খুঁজে পাবে’

‘যা কিছু ঘটুক মানুষ সত্যটাই এশিয়া পোস্টে খুঁজে পাবে’
ছবি: এশিয়া পোস্ট

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পরে কেক কাটা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় এশিয়া পোস্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল, সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, কাগজের খবর মানুষের কাছে পৌঁছানোর আগেই ডিজিটাল গণমাধ্যমের মাধ্যমে সেই খবর মোবাইল ফোনে আগেই দেখে ফেলে। আশা করি এশিয়া পোস্ট মানুষের কাছে সেই বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে পারবে।

শুধু তাই নয়, একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে এশিয়া পোস্টের নাম ছড়িয়ে পড়বে সর্বত্র এই প্রত্যাশা রাখি।

আলোচনায় বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে এশিয়া পোস্ট ভালো করবে, এবং যা কিছু ঘটুক মানুষ সত্যটাই এশিয়া পোস্টে খুঁজে পাবে তেমন আশা ব্যক্ত করেন।

এ ছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংবাদপত্র দৈনিক সমতট বার্তার সস্পাদক মঞ্জুরুল আলম, নতুন মাত্রার সম্পাদক আল আমিন শাহিন, দৈনিক আমার দেশ ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান লিমন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি দীপক চৌধুরী বাপ্পি, দৈনিক স্টার মিডিয়ার সম্পাদক বিল্লাল হোসেন, সময় টেলিভিশনের উজ্জ্বল চক্রবর্তী, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, প্রগতি লাইফ ইনস্যুরেন্সের প্রজেক্ট ডাইরেক্টর আরিফুল ইসলাম, আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ওয়াসে শিতাব, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।