logo
Advertisement

খাওয়ার সময় মেঝেতে পড়া ময়লা নিজেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
খাওয়ার সময় মেঝেতে পড়া ময়লা নিজেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ
খাওয়ার সময় মেঝেতে পড়া ময়লা নিজেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ। ছবি : এশিয়া পোস্ট

মেঝেতে খাবার পড়ে নোংরা হলে পরিচ্ছন্নতাকর্মীদের না ডেকে নিজেই পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Advertisement

রোববার (২৩ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বিরতি চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কর্মশালার বিরতিতে খাবার গ্রহণের সময় অসাবধানতাবশত মেঝেতে কিছু খাবার পড়ে যায়। এতে স্থানটি নোংরা হয়ে গেলে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অপেক্ষা না করে নিজেই পরিষ্কার করেন।

উপস্থিত ব্যক্তিরা তার এ উদ্যোগকে দায়িত্বশীল আচরণের দৃষ্টান্ত হিসেবে দেখেন। তাদের মতে, পরিচ্ছন্নতা বিষয়ে শুধু নির্দেশনা দেওয়া নয়, বরং নিজের আচরণের মাধ্যমে অন্যদের সচেতন করাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিক। দায়িত্বশীল ব্যক্তিরা সামনে থেকে এমন উদ্যোগ নিলে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (প্রতিমন্ত্রীর দপ্তর) মো. তানভীর মিয়া এশিয়া পোস্টকে বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের কোনো একটি দপ্তর বা পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়; এটি সবার দায়িত্ব। এ কাজে নাগরিকদেরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা নিজেরা পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে সাধারণ মানুষও উৎসাহিত হন।

উপস্থিত ব্যক্তিদের মতে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এ আচরণ জনসেবায় দায়িত্বশীল নেতৃত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

বিষয় :