logo
Advertisement

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেলিনা আক্তার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে সেলিনা আক্তার (২৮) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেলিনা আক্তার। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সিঙ্গাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।