logo

তারাবির দৃশ্যকে ‘৪-জি তারাবি’ লিখে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর

তারাবির দৃশ্যকে ‘৪-জি তারাবি’ লিখে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর

চাঁপাইনবাবগঞ্জে তারাবির নামাজের দৃশ্য ধারণ করে তা ‘৪-জি তারাবি’ ক্যাপশন লিখে ফেসবুকে ছাড়ার ঘটনায় কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) মধ্যরাতে রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার (৮ মার্চ) দুপুরের পর তাকে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। 

এর আগে সোনার মোড় মহল্লার জামে মসজিদের খতিব ও ইমাম নূরুল আলম ওই যুবকের নামে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড় জামে মসজিদের খতিব ও ইমাম মো. নূরুল আলমের তারাবির নামাজ পড়ানোর দৃশ্য গোপনে ভিডিও করেন কাউসার। ভিডিওটি এডিট করে ‘৪-জি তারাবি’ ক্যাপশনে নিজের ফেসবুক পেজে আপলোড করেন তিনি। এই ঘটনা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। ভিডিওটি সরাতে বললে কাউসার উল্টো ইমাম ও মোয়াজ্জিনকে হুমকি দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বলেন, ইমামের অভিযোগ পেয়ে কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।