logo

রাজবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিশু তাসকিয়া। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বালতির পানিতে ডুবে তাসকিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তাসকিয়া ওই এলাকার সৌদি আরবপ্রবাসী ইলিয়াস শেখের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে তাসকিয়ার বড় বোন মাসিফা বাড়ির পাশের একটি বিল থেকে শাপলা ফুল তুলে আনে। পরে ফুলগুলো বাড়ির টিউবওয়েলের পাশে রাখা একটি বড় বালতিতে পানিতে ভিজিয়ে রাখা হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বালতিতে থাকা শাপলা ফুল তুলতে গিয়ে পড়ে যায় তাসকিয়া। পরে তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাসকিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।