Advertisement

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

গ্রেপ্তারদের মধ্যে শেখ জাহাঙ্গীর কবির (৪৭) সাতক্ষীরা সদরের সুলতানপুর এলাকার মৃত হারুনার রাশেদের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। এসএম তুহিনুর রহমান (৩৬) সদর উপজেলার ইটাগাছা এলাকার আতিয়ার রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাহসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

মাহসুদুর রহমান আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।