বাড়িতে বসে জাল ভিসা তৈরি, দুই ভাই গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি ও প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দক্ষিণ দুরাকুটি এলাকার শাহাবুদ্দিনের বড় ছেলে জলিল মিয়া (৩৯) ও ছোট ছেলে সালমান মিয়া (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে সাধারণ মানুষকে জাল ভিসা দিয়ে প্রতারণা করছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিসা প্রতারণার কথা স্বীকার করেছেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আজ আদালতে পাঠানো হয়েছে।
.png)






