Advertisement

সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের
দুর্ঘটনার শিকার দুই বাস। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুই বাসের সংঘর্ষে এক শিশুসহ নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী নগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীয়ম, ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সি শিশুকন্যা খোজাইফা, লক্ষ্মীপুরের কুলিয়ারচর উপজেলার সাইফুল ইসলাম ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিল্পি পেহেলী ভৈরবী

পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মধ্যে সংঘর্ষ হয়। ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের সাত জন যাত্রী প্রাণ হারান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন।

তিনি আরও জানান, মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

বিষয় :