দেশে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না: এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জুলাই অভ্যুত্থানে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার দাবি করছি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডাসার পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, যে বীরকে হারিয়ে এই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করেছিলাম, স্বাধীনতা, গণতন্ত্র উদ্ধার করেছিলাম সেই আবু সাঈদকে শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। যারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কাজকে নিয়ে সমালোচনা করে তাদের উদ্দেশে বলছি জুলাই আমাদের অন্তরে, জুলাই আমাদের শ্রদ্ধার এই জুলাই জাতিকে মুক্তি দেওয়ার একটি পথ। আমরা সবাই জুলাইকে ধারণ করি।
এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, ইসমাইল হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
.png)






