logo

কু‌ড়িগ্রামে ছে‌লের হা‌তে বাবা খুন 

কু‌ড়িগ্রামে ছে‌লের হা‌তে বাবা খুন 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘ‌টে।

নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মা‌নিক। তার স্ত্রীর সঙ্গে ক‌য়েক মাস ধ‌রে পা‌রিবা‌রিক কলহ চ‌লে আস‌ছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দি‌কে বাবা আব্দুল খা‌লেক ও ছে‌লে মানি‌কের ম‌ধ্যে কথাকাটাকা‌টি হয়। একপর্যা‌য়ে উত্তে‌জিত হ‌য়ে ঘ‌রে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালে‌কের মাথায় আঘাত ক‌র‌লে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এশিয়া পোস্টকে ব‌লেন, অভিযুক্ত ছে‌লে মা‌নিক‌কে আটক করা হ‌য়ে‌ছে। মা‌নিক কিছুটা মান‌সিক ভারসাম‌্যহীন ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।