logo

১৩ লাখ টাকা মূল্যের জাল নোট জব্দ

১৩ লাখ টাকা মূল্যের জাল নোট জব্দ

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির একটি চক্রের সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় জব্দ করা হয়েছে ১৩ লাখ টাকার বেশি মূল্যের জাল নোট।

সোমবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব  তথ্য জানান র‍্যাব -১২ এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া। 

তিনি বলেন, রোববার (২৯ মার্চ) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রবিউল ইসলাম ও আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫১ হাজার টাকা মূল্যের জাল নোট। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধোপাকান্দি এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ জাল নোটের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

র‍্যাব কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই ঘটনার সঙ্গে জড়িত হাকিম শেখকে ধরতে অভিযান চলছে। পৃথক আরেক অভিযানে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল এলাকায় মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান ও রোজিনা বেগমকে ১৯৬ বোতল মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।