logo

হাম উপসর্গে মমেকে ভর্তি আরও ২৫ শিশু 

হাম উপসর্গে মমেকে ভর্তি আরও ২৫ শিশু 

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৮ শিশু।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর  ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৮২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১১ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৩৮১ শিশু। সেখানে মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে।

তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।