logo

তোফায়েল আহমেদের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম

তোফায়েল আহমেদের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম
ছবি : এশিয়া পোস্ট

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

সোমবার (১ জুন) বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নিজ এলাকায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের আবহ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ একজন অভিভাবকসুলভ নেতাকে হারালেন বলে মন্তব্য করেন অনেকে।

খবর পেয়ে গ্রামের বাড়িতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সরকারি স্কুল মাঠ ও কোগালিয়া গ্রামে পৃথক জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।