logo
Advertisement

পলাতক যুবলীগ নেতা পিরোজপুরে গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
পলাতক যুবলীগ নেতা পিরোজপুরে গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা খান রেজবি সাব্বির। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবলীগ নেতা খান রেজবি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার খান রেজবি সাব্বির পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, খান রেজবি সাব্বিরের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় চরখালী ফেরিঘাট এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাব্বিরের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিষয় :