logo

কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : চরমোনাই পীর

কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে সোনাইমুড়ীতে নোয়াখালী-১ আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি মায়েদের সন্তান হারানো, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার এবং দুর্নীতিতে বাংলাদেশের বারবার শীর্ষস্থানে থাকার বিষয়টিও তুলে ধরেন এবং বাংলাদেশের মানুষকে এই ‘ধোঁকাবাজি’ থেকে সতর্ক থাকার এবং সত্য ও সঠিক আদর্শের পথে চলার আহ্বান জানান।