সুন্দরবন সংলগ্ন খালে কুমিরের ছাগল শিকার, এলাকাজুড়ে আতঙ্ক

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি এলাকার লোকালয়সংলগ্ন একটি খালে লোনা পানির বিশাল এক কুমিরের ছাগল শিকারের ঘটনা ঘটেছে। এই দৃশ্য ধারণ করা ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ঢাংমারি খালে ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, খালের পানিতে একটি বিশাল কুমির মুখে ছাগল চেপে ধরে বারবার আছড়ে মারছে এবং পরে তা গিলে খাচ্ছে। এ সময় খাল দিয়ে নৌকায় যাতায়াতকারী কয়েকজন ঘটনাটি দেখে মুঠোফোনে ভিডিও রেকর্ড করেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, নৌকায় থাকা লোকজনের ধারণ করা ভিডিওটি তারা দেখেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সুন্দরবনসংলগ্ন এলাকায় কুমিরের বিচরণ বাড়লেও লোকালয়সংলগ্ন খালের পাড় থেকে গবাদিপশু ধরে নিয়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের নদী-খালে লোনা পানির কুমিরের সংখ্যা বাড়ায় বনসংলগ্ন এলাকায় গবাদিপশু চরানো, খালের পাড়ে যাওয়া কিংবা পানিতে নামার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
.png)






